কমল জাইকার ঋণের সুদও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার যে প্রণোদনা ঋণ দিচ্ছে, তার সুদহার সর্বোচ্চ ৫ শতাংশ। এ কারণে দাতা সংস্থাগুলোর সহায়তায় যে ঋণ কর্মসূচি ছিল, তা কমতে শুরু করেছে। জাপানে রপ্তানি করে এমন প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার কমে ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এই ঋণের সুদহার ছিল ৭ শতাংশ।

বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানি, জাপান-বাংলাদেশ মালিকানাধীন ও দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো এই ঋণ পাচ্ছে। প্রতিষ্ঠানের মালিকানার ধরন যা-ই হোক না কেন, জাপানে রপ্তানি থাকতে হবে। জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে এই ঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, নতুন-পুরোনো সব ঋণে নতুন সুদহার কার্যকর হবে।

জাপানে রপ্তানি করে এমন প্রতিষ্ঠানগুলোর ঋণের সুদহার কমে ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এই ঋণের সুদহার ছিল ৭ শতাংশ। জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে এই ঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশে জাপানি বিনিয়োগ উৎসাহিত করতে ২০১৭ সালে ৭০৩ কোটি জাপানি ইয়েন সমপরিমাণ ৪৬১ কোটি টাকার এ তহবিলের যাত্রা শুরু হয়। জাইকার অর্থায়নে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (এফডিআইপিপি) থেকে এখন পর্যন্ত ১৪০ কোটি টাকা ঋণ বিতরিত হয়েছে। ঋণ পেয়েছে ১১টি শিল্পপ্রতিষ্ঠান। ঋণ পাওয়া গ্রাহকদের বেশির ভাগই আদমজী ইপিজেডের।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বছরে এক লাখ ডলার রপ্তানি হবে, এমন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এই ঋণ নিতে পারবে। আগে ১০ লাখ ডলারের কম রপ্তানি হলে কোনো প্রতিষ্ঠান ঋণ পেত না।

এতে আরও বলা হয়েছে, এখন কেন্দ্রীয় ব্যাংক দেড় শতাংশ সুদে ব্যাংকগুলোকে ঋণ দেবে। ব্যাংকগুলো সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ ব্যবধানে (স্প্রেড) এই ঋণ দিতে পারবে, আগে যা ছিল ৪ শতাংশ। আর গ্রাহকভেদে ঋণের সর্বোচ্চ হার হবে ৫ শতাংশ, আগে যা ছিল ৭ শতাংশ।