কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন নজরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। পদোন্নতির পর তাঁকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) সম্মান ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
নজরুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও অফিসের পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন, বাংলাদেশের মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।