বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ৮ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (সাবেক জিএম) পদে পদোন্নতি পেয়েছেন আট কর্মকর্তা। পদোন্নতির আগে তাঁরা কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক ছিলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে বদিউজ্জামান দিদার পেমেন্ট সিস্টেম বিভাগ, সরোয়ার হোসেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, মফিজুর রহমান খান চৌধুরী ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, সালাহ উদ্দীন সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন। তাঁরা চারজনই ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে কেদ্রীয় ব্যাংকে যোগ দেন।
পরিচালক পদে পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে আবুল ফজল মো. নাসিমুল আক্তার রাজশাহী কার্যালয়, আমিনুল ইসলাম সিলেট কার্যালয়, আবদুল হালিম কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগে ও সাঈদা খানম কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন বিভাগে কর্মরত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পৃথক দুই আদেশে তাঁদের পদোন্নতি দেওয়া হয়। আর অতিরিক্ত পরিচালকের পদ শূন্য হওয়ায় নিচের দিকেও একইভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।