প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের ওপর যেভাবে চাপ তৈরি হয়েছে, তা দুশ্চিন্তার বিষয়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা কারণ মিলিয়ে বহুমাত্রিক সমস্যায় আমদানি খরচ বেড়ে গেছে। এতে পণ্যের দাম বেড়ে মানুষের জীবনযাত্রার ওপর চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কীভাবে উচ্চ প্রবৃদ্ধি আশা করছে, তা বুঝতে পারছি না।
আমদানি খরচ এত বেড়ে গেল কেন, আবার আমদানি করা সব পণ্য দেশে আসছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি দেশে মানসম্মত যেসব খাদ্যপণ্য ও কসমেটিক উৎপাদন করা হচ্ছে, সেগুলো আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্ক আরোপ করা যেতে পারে। আবার দেশ থেকে এখনো যেভাবে টাকা পাচার হচ্ছে, এটা আশঙ্কাজনক। টাকা পাচার থামাতে কঠোর হতে হবে সরকারকে।
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক