২১ কর্মকর্তা সরকারি ব্যাংকের ডিএমডি
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২১ জন মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বেসিক ব্যাংকের নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আবু মো. মোফাজ্জেল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের চানু গোপাল ঘোষ ও মীর মোফাজ্জল হোসেনকে ডিএমডি করে নিজ নিজ ব্যাংকে রাখা হয়েছে। রূপালী ব্যাংকের মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জনতা ব্যাংকের মো. কামরুল আহছান ও অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম ও মনিরুল ইসলামকে পদোন্নতি দিয়ে নিজ নিজ ব্যাংকে বহাল করা হয়েছে।
রূপালী ব্যাংকের মজিবর রহমানকে সোনালী, রূপালীর বেগম সঞ্চিয়া বিনতে আলীকে প্রবাসী কল্যাণ ব্যাংক ও জনতা ব্যাংকের শহীদুল ইসলামকে পল্লী সঞ্চয় ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের আ. রহিমকে বেসিক ব্যাংকে, জনতা ব্যাংকের মো. কামরুজ্জামান খান ও মো. মাহবুবর রহমানকে সোনালী ব্যাংকে বহাল করা হয়েছে। রূপালী ব্যাংকের বেগম ওয়াহিদা বেগমকে পদোন্নতি দিয়ে আনসার ভিডিপি ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের মোহাম্মদ আসাদুজ্জামানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ও মো. হাবিবুর রহমান গাজীকে অগ্রণী ব্যাংকে পাঠানো হয়েছে।
রূপালী ব্যাংকের শচীন্দ্র নাথ সমাদ্দারকে বিডিবিএল ও রূপালী ব্যাংকের বেগম সালমা বানুকে কৃষি ব্যাংকে পাঠানো হয়েছে। এ ছাড়া হাউস বিল্ডিংয়ের অরুণ কুমার চৌধুরীকে একই প্রতিষ্ঠানে রাখা হয়েছে।