৫ দিন বন্ধ থাকবে স্ট্যান্ডার্ড ব্যাংকের কিছু সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচলিত ধারা থেকে ইসলামি ধারার ব্যাংকে রূপান্তরিত হচ্ছে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক। আগামী ১ জানুয়ারি থেকে ব্যাংকটি ইসলামি ধারার ব্যাংকিং সেবা দেওয়া শুরু করতে যাচ্ছে। এ জন্য কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংকটি তথ্যের ধরন, পণ্যসেবার ধরন ও নাম পরিবর্তনের কাজ প্রায় শেষ করেছে।

এদিকে ইসলামি ব্যাংকে রূপান্তরের জন্য ব্যাংকটির কিছু সেবা পাঁচ দিন বন্ধ থাকবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামি ব্যাংকে রূপান্তরের কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকটির কিছু সেবা ও কার্যক্রম ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (ব্যাচ) মাধ্যমে চেক নিকাশ, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে অনলাইনে অর্থ স্থানান্তর বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে ডিজিটাল ব্যাংকিং সেবা ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক লেনদেন বন্ধ থাকবে।

প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামি ব্যাংকে রূপান্তরের কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংকটির কিছু সেবা ও কার্যক্রম ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৪ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১ জানুয়ারি থেকে ব্যাংকটি ইসলামি ধারার ব্যাংকিং সেবা দেওয়া শুরু করতে যাচ্ছে।

প্রচলিত ধারা থেকে ইসলামি ধারার ব্যাংকের সবচেয়ে বড় পার্থক্য নির্দিষ্ট সুদ ও সাময়িক মুনাফার হিসাবে। প্রচলিত ধারার ব্যাংকে গ্রাহকদের আমানত ও ঋণে সুদ নির্দিষ্ট থাকে। আর ইসলামি ধারার ব্যাংকে যে মুনাফা ঘোষণা দেওয়া হয়, তা সাময়িক। চূড়ান্ত হিসাবের পরই মুনাফার অঙ্ক চূড়ান্ত হয়।

জানতে চাইলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদ প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারির শুরু থেকেই আমরা পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকিং শুরু করব। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ না থাকায় একটু সমস্যা হচ্ছে। তাই ধীরে ধীরে আমরা নতুন ইসলামি সেবার দিকে যাব।’

জানা গেছে, দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ১৯৯৯ সালের ৩ জুন কার্যক্রম শুরু করে। সারা দেশে ব্যাংকটির রয়েছে ১৩৮টি শাখা। স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রায় ৭ লাখ গ্রাহক। গত সেপ্টেম্বর পর্যন্ত ঋণ ছিল ১৫ হাজার ৭৮৯ কোটি টাকা।
চলতি বছরের শুরুতে পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকে রূপান্তরিত হওয়ার অনুমতি পায় এনআরবি গ্লোবাল, স্ট্যান্ডার্ড ও যমুনা ব্যাংক। ব্যাংক তিনটি পুরোপুরি ইসলামি ধারার কার্যক্রম শুরু করলে দেশে ইসলামি ধারার ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১টিতে।

‘জানুয়ারির শুরু থেকেই আমরা পুরোপুরি ইসলামি ধারার ব্যাংকিং শুরু করব। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ না থাকায় একটু সমস্যা হচ্ছে। তাই ধীরে ধীরে আমরা নতুন ইসলামি সেবার দিকে যাব।’
খন্দকার রাশেদ মাকসুদ, ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংক

মুসলিমপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশে ইসলামি ব্যাংকিং সেবার চাহিদা তুঙ্গে। তবে দেশে যতটা না ইসলামি ব্যাংকিংয়ের নিয়মকানুন হচ্ছে, তার চেয়ে বেশি ইসলামি ব্যাংকিংয়ের সুবিধা নিচ্ছে ব্যাংকগুলো। এ কারণে তিন দশকের কম সময়েই ব্যাংক খাতের প্রায় ৩০ শতাংশ শেয়ার ইসলামি ধারার হয়ে গেছে।

প্রচলিত ব্যাংকগুলো ইসলামি সেবায় মনোযোগ দিয়েছে, কেউ কেউ পূর্ণাঙ্গ ইসলামি ধারার হয়ে গেছে। আর বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটিও ইসলামি ধারার—ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)।