মুডিসের প্রতিবেদনের প্রতিক্রিয়া
৫০ শতাংশের বেশি বিনিয়োগ করপোরেটের বাইরে দেওয়া উচিত
বহুজাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডিস বলেছে, চলতি ২০২১ সালের মার্চ পর্যন্ত ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট ঋণের ৭৫ শতাংশই গেছে করপোরেট খাতে, যা ৫ বছর আগে ছিল ৫২ শতাংশ। অন্যদিকে প্রচলিত ধারার ব্যাংকগুলো এই ঋণ ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭১ শতাংশে এনেছে। করপোরেট খাতে দ্রুত অর্থায়ন বৃদ্ধির কারণে ইসলামি ধারার ব্যাংকগুলো প্রচলিত ধারার ব্যাংকগুলোর চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে প্রথম আলোকে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডেের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।
মুডিস বলেছে, চলতি ২০২১ সালের মার্চ পর্যন্ত ইসলামি ধারার ব্যাংকগুলোর মোট ঋণের ৭৫ শতাংশই গেছে করপোরেট খাতে, যা ৫ বছর আগে ছিল ৫২ শতাংশ। অন্যদিকে প্রচলিত ধারার ব্যাংকগুলো এই ঋণ ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৭১ শতাংশে এনেছে। করপোরেট খাতে দ্রুত অর্থায়ন বৃদ্ধির কারণে ইসলামি ধারার ব্যাংকগুলো প্রচলিত ধারার ব্যাংকগুলোর চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এখন ৪৭ শতাংশ বিনিয়োগ করপোরেট খাতে। দুই বছর আগেও তা ৫৩ শতাংশ ছিল। বাকি বিনিয়োগ আমরা ক্ষুদ্র–মাঝারি, কৃষি, ভোক্তা ও গ্রামীণ খাতে করেছি।
আমরা মনে করি, বিনিয়োগের বড় অংশই এসব খাতে হওয়া প্রয়োজন। তাহলে দেশের সব এলাকায় ঋণ ছড়িয়ে পড়বে, যার সুফল পাবে সারা দেশের মানুষ। এটা ব্যাংকগুলোর দায়িত্বের মধ্যেও পড়ে।
মুডিসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি ধারার ব্যাংকগুলোর ৭৫ শতাংশ বিনিয়োগ করপোরেট খাতে। কিন্তু আমাদের ব্যাংকের বিনিয়োগের চিত্র এমন নয়। অন্য ইসলামি ব্যাংকগুলোর চিত্র গড় করে হয়তো ৭৫ শতাংশ হয়েছে।
আমরা চেষ্টা করে যাচ্ছি সবার মধ্যে আর্থিক সুবিধা পৌঁছে দিতে। এ জন্য শাখার পাশাপাশি উপশাখা ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
আমি মনে করি, সব ব্যাংকের ৫০ শতাংশের বেশি বিনিয়োগ করপোরেট ছাড়া অন্য খাতে দেওয়া উচিত। এতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।