জলসিঁড়ির ২০ প্রকল্পে ১৬০ ফ্ল্যাট 

দেশের পুরোনো আবাসন প্রতিষ্ঠানগুলোর একটি শেলটেক। ১৯৮৮ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান এখন পর্যন্ত ৪ হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট গ্রাহকদের বুঝিয়ে দিয়েছে। এবারের মেলায় ৫০টি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নিয়ে মেলায় আসছে শেলটেক। 

রাজধানীর জলসিঁড়ি, উত্তরা, বনানী, বসুন্ধরা আবাসিক এলাকা, আদাবর, মগবাজার, মালিবাগ, মধ্য বাড্ডা ও ইস্কাটনসহ বিভিন্ন এলাকায় শেলটেকের নতুন আবাসন প্রকল্পগুলো গড়ে উঠছে। এসব প্রকল্পে ১ হাজার থেকে ৩ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া আসাদ অ্যাভিনিউ, মালিবাগ, সাতমসজিদ রোড, তেজগাঁও, কাকরাইল ও মিরপুর রোডে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক প্রকল্প আছে। 

যাত্রা শুরুর পর থেকেই শেলটেক দেশের অ্যাপার্টমেন্ট সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। শেলটেক প্রায় ৩৭ বছর ধরে নাগরিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প নির্মাণের মাধ্যমে আধুনিক ঢাকা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । 
মো. শরীফ হোসেন ভূঁইয়া, নির্বাহী পরিচালক, শেলটেক (প্রা.) লিমিটেড

শেলটেক ইতিমধ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২, ১৩, ১৬ ও ১৭ নং সেক্টরে শেলটেক আস্থা ও শেলটেক অবকাশ নীড়সহ ২০টির বেশি প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে। সেখানে ১৬০টির বেশি অ্যাপার্টমেন্ট থাকবে। প্রতিটি প্রকল্প ৫ কাঠা জমির ওপর গড়ে উঠছে। সেখানকার ৪৮ শতাংশ জায়গাই উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি অ্যাপার্টমেন্টের আকার হবে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ বর্গফুট। প্রতিটি প্রকল্পে অভ্যর্থনা, লাউঞ্জ ও কমিউনিটি রুমসহ বিভিন্ন সুযোগ–সুবিধা থাকবে। 


মো. শরীফ হোসেন ভূঁইয়া, নির্বাহী পরিচালক, শেলটেক (প্রা.) লিমিটেড