ঢাকায় ‘সিপি ফাইভ স্টার এক্সট্রা’ চালু

আজ মঙ্গলবার রাজধানীর এলিফ্যান্ট রোডের প্লাজা সেন্ট্রাল ভবনে এ আউটলেটের উদ্বোধন করা হয়। এতে সিপি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি–সিপি বাংলাদেশের সৌজন্যে

খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ নতুন কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) ব্র্যান্ড ‘সিপি ফাইভ স্টার এক্সট্রা’ চালু করেছে। আজ মঙ্গলবার রাজধানীর এলিফ্যান্ট রোডের প্লাজা সেন্ট্রাল ভবনে এ আউটলেটের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে রেস্টুরেন্টটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে উত্তম মানের ফ্রায়েড চিকেন সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। আন্তর্জাতিক মানের খাদ্যনিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিপি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতা ও কমিউনিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। ফিতা কাটা, আউটলেট পরিদর্শন এবং পণ্যের স্বাদ গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হয়।

অনুষ্ঠানে সিপি বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, ‘সিপি ফাইভ স্টার এক্সট্রা চালুর মাধ্যমে আমরা সরাসরি ভোক্তাদের কাছে উচ্চমানের ফ্রায়েড চিকেন পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি বজায় রেখে প্রিমিয়াম খাদ্যপণ্য সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।’

প্রতিষ্ঠানটির দাবি, আধুনিক মানদণ্ডে নকশা করা এ আউটলেটে কঠোর মাননিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন খাদ্যপরিবেশ ও উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে। ঢাকাজুড়ে কিউএসআর নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে সরাসরি ভোক্তাসেবা বাড়াতে চায় সিপি বাংলাদেশ। পাশাপাশি টেকসই কৃষি, উদ্ভাবন ও দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।