কনকার নতুন ৬টি মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে

কনকার নতুন ৬টি মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে
ছবি: বিজ্ঞপ্তি

নতুন ও আধুনিকতার ছোঁয়ায় সাধ ও সাধ্যের অফুরন্ত সমন্বয়ে ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাজারে নিয়ে এসেছে বাংলাদেশে উৎপাদিত কনকা ব্র্যান্ডের আরও আকর্ষণীয় ও স্টাইলিশ ডিজাইনের রেফ্রিজারেটর ও ফ্রিজার। কনকা বিশ্বের ১২০টির বেশি দেশে সমাদৃত একটি ইলেকট্রনিকস ব্র্যান্ড। দীর্ঘ দুই যুগের বেশি সময় ইলেক্ট্রো মার্ট লিমিটেড বাংলাদেশি গ্রাহকদের নিকট কনকা ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে যাচ্ছে। ইলেক্ট্রো মার্ট লিমিটেড তাদের পণ্যের তালিকায় বাংলাদেশে উৎপাদিত আরও ছয়টি নতুন মডেল (KRT180GB, KRT282GB, KRT282EGB, KRT282EIGB, KDF150GB, KDF250GB) ও আধুনিক ডিজাইনের রেফ্রিজারেটর ও ফ্রিজার সংযোজন করেছে।
কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজারে গ্রাহকদের জন্য রয়েছে ১০ বছরের কম্প্রেসার গ্যারান্টি ও ৫ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা রয়েছে। বিজ্ঞপ্তি