সিটি গ্রুপের ৫০ বছর উদ্‌যাপন

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ সম্প্রতি ৫০ বছর পূর্ণ করেছে। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ায় ছোট্ট এক শর্ষের তেলের মিল দিয়ে যাত্রা শুরু করেছিল সিটি গ্রুপ। সেই তেল মিল থেকে একটু একটু করে এগিয়ে আজ সিটি গ্রুপের আছে ৪০টির বেশি প্রতিষ্ঠিত ব্যবসা উদ্যোগ এবং ‘তীর’-এর মতো একাধিক প্রতিষ্ঠিত ও ভোক্তাপ্রিয় ব্র্যান্ড।

সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান। তিনি ব্যবসা উদ্যোগে শুরু থেকেই একটি বিষয়ে ছিলেন আপসহীন, তা হলো তার উৎপাদিত পণ্যের বিশুদ্ধতা ও গুণগত সেরা মান ধরে রাখা। ফজলুর রহমানের বিশ্বাস ছিল, সেরা মানের পণ্য ভোক্তার হাতে পৌঁছে দিতে পারলে ভোক্তা তার পরিবর্তে শতগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। তাই সিটি গ্রুপের ৫০ বছর পূর্তিতে ‘ভালোবাসার ৫০ বছর’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশের মানুষকে ভালোবাসা জানায় সিটি গ্রুপ।