আকিজের বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন এবং এআরইএএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: মিডল্যান্ড ব্যাংক

ইলেকট্রিক ভেহিক্যাল বা বৈদ্যুতিক গাড়ি (ইভি) ক্রয়ে গ্রাহকদের ঋণ দেওয়ার লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক (এমডিবি) এবং আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (এআরইএএল) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে।

মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন এবং এআরইএএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাঈদ জয়নুল আবেদিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এসইভিপি মোহাম্মদ জাভেদ তারেক খান; ভিপি মোহাম্মদ রাশাদুল আনোয়ার ও শাহেদ মাহমুদ রেজা; এফএভিপি মোহাম্মদ আসিফ হোসেন এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের এজিএম অমিত সাহা; এআরইএএলের সিনিয়র ম্যানেজার রাকিবুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাশফিন আহমেদ; আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইউসুফ সাজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।