নির্দিষ্ট পরিমাণ রিচার্জে ইফতারি পাবেন সুবিধাবঞ্চিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবির ইফতারের এ উদ্যোগে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে ইফতার কর্মসূচির আয়োজন করেছে রবি। এ উদ্যোগে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এ আয়োজনের মাধ্যমে রবির গ্রাহকেরা পবিত্র রমজানজুড়ে মানবিক কার্যক্রমে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। এ সময় গ্রাহকদের প্রতিটি নির্দিষ্ট পরিমাণে মোবাইল রিচার্জে সুবিধাবঞ্চিত পরিবার ও এতিমদের ইফতারি সরবরাহ করবে রবি।

পবিত্র রমজানের প্রথম দিন থেকে দুটি নির্দিষ্ট রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে রবির গ্রাহকেরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছেন। ৩৫৮ ও ৩৯৯ টাকার প্রতিটি বান্ডেল প্যাক কিনলেই গ্রাহকদের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতারি বিতরণ ফান্ডে রবি ৩০ টাকা করে জমা করছে।

রবির গ্রাহকেরা ৩৫৮ টাকার বান্ডেল রিচার্জে ৫৩০ মিনিট টকটাইম, ১ গিগাবাইট (জিবি) ইন্টারনেট ডেটা এবং ইসলামি অ্যাপ ‘নূর’-এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। আর ৩৯৯ টাকার রিচার্জে থাকছে ১৮ জিবি ইন্টারনেট ডেটা ও ‘নূর’-এর ফ্রি সাবস্ক্রিপশন। উভয় বান্ডেলে অফারের মেয়াদ ৩০ দিন।

রবি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগ পবিত্র রমজান মাসের তাৎপর্য ও মূল্যবোধকে সুসংহত করার পাশাপাশি মানবতার পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।