স্টেপ ফুটওয়্যার বাজারে আনল নতুন ৫৬টি পণ্য, মেয়েদের জন্য এসেছে স্লাইড জুতা

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যার পণ্যের দূত ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনছবি: স্টেপ ফুটওয়্যারের সৌজন্যে

৫৬টি নতুন পণ্য বাজারে এনেছে ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। গত সোমবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এসব পণ্য আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। নতুন পণ্যের মধ্যে রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এখন থেকে স্টেপ স্লাইড ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যবহার করতে পারবেন। ফলে স্টেপের সম্ভারে ক্রেতাদের জন্য তৈরি হয়েছে আরও বৈচিত্র্যময় পণ্য।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, স্টেপ ফুটওয়্যার পণ্যের দূত ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা ও আন্তর্জাতিক মানের উপকরণের সমন্বয়ে তৈরি স্টেপ ফুটওয়্যারের প্রতিটি জুতা আরাম, স্থায়িত্ব ও আধুনিক শৈলীর অনন্য সমন্বয় হিসেবে ক্রেতাদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির প্রতিষ্ঠানের নতুন পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ও প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এ সময় তিনি নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থায় আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোয় আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এবারের নতুন পণ্যেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় হয়েছে।’ তাঁর বিশ্বাস, নতুন এই পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাঁদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, স্টেপ ফুটওয়্যার সব সময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ড গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা। দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের এই অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থা আরও শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা কোম্পানির লক্ষ্য। নতুন পণ্যের সম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।