কেএফসি নিয়ে এল টেক্সাস বারবিকিউ জিঙ্গার
ফুড লাভারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা কেএফসি সম্প্রতি তাদের বার্গার ক্যাটাগরিতে টেক্সাস বারবিকিউ জিঙ্গার নামে নতুন একটি বার্গার নিয়ে এসেছে। সীমিত সময়ের জন্য মেনুতে আসা নতুন বার্গারটিতে ফুড লাভাররা টেক্সাসের অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন। কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংস, যুক্তরাষ্ট্রের লাইসেন্সের অধীনে ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশে ২০০৬ সাল থেকে কেএফসির ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।
নতুন জিঙ্গারটিতে সুস্বাদু কেরামলাইজড বানের ভেতর রয়েছে টেক্সাস বারবিকিউ ও ডায়নামাইটমায়ো। নরম বানটিতে প্রতিটি কামড়ে সবাই পাবেন হট অ্যান্ড ক্রিস্পি ফিলের জাদু আর ক্যাপসিকাম, টমেটো, হালাপিনো ও পেঁয়াজের ভেজিটেবল মিক্স। জিঙ্গারটিকে আরও পারফেক্ট করতে রয়েছে ফ্রেশ আইসবার্গ লেটুস ও চিজ। ভিন্ন ফ্লেভার ও স্বাদের এই রোলারকোস্টারে গ্রাহকেরা হারিয়ে যাবেন অন্য এক জগতে।
জিঙ্গারটি পাওয়া যাচ্ছে কেএফসির সব কটি চ্যানেল-ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার ও কল ফর ডেলিভারিতে। সুস্বাদু এই জিঙ্গার অত্যন্ত সুলভ মূল্যে মাত্র ৩৯৯ টাকায় গ্রাহকেরা উপভোগ করতে পারবেন।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, গত কয়েক বছরে বার্গার ক্যাটাগরি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং কেএফসি এই বৃদ্ধির একটি অংশ হতে আগ্রহী। বিজ্ঞপ্তি