পূবালী ব্যাংকের সচেতনতামূলক অনুষ্ঠান ‘ক্যাশলেস ধানমন্ডি’
পূবালী ব্যাংকের ঢাকার ধানমন্ডি শাখা ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এ তথ্য জানায়। ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল হালিম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, ডিএমডি মো. শাহনেওয়াজ খান প্রমুখ।