ট্রান্সকম ডিজিটাল আনল হিটাচির এক্লিপস ওয়াশিং মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন সিরিজের হিটাচি ওয়াশিং মেশিন বাজারজাত শুরু


নতুন সিরিজের হিটাচি ওয়াশিং মেশিন বাজারজাত শুরু করল জাপানি ইলেকট্রনিকস কোম্পানি আর্সেলিক-হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেসের সবচেয়ে বড় অংশীদার ট্রান্সকম ডিজিটাল।

গত সোমবার ঢাকায় ট্রান্সকম ডিজিটাল শোরুমে এক অনুষ্ঠানে এক্লিপস মডেলের দুটি ওয়াশিং মেশিন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন এবং হেড অব ক্যাটাগরি সৈকত আজাদ।

কোরবানির ঈদ উপলক্ষে কোম্পানিটি আট কেজি ক্ষমতাসম্পন্ন ফ্রন্ট লোডিং ওয়াশারের জন্য বিশেষ মূল্য ৫৫ হাজার ৯০০ টাকা এবং ৯ কেজির মেশিনের জন্য অফার মূল্য ৬১ হাজার ৯০০ টাকা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এ দুটি মডেলের ওয়াশিং মেশিনে ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতা পাচ্ছেন ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়তি ডিসকাউন্ট অথবা ফ্রি গিফট অথবা মেগা গিফট। এ ছাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডে ক্যাম্পেইন চলাকালে (ব্যাংক এশিয়া, ইস্টার্ণ ব্যাংক, এনআরবি ব্যাংক, লংকা–বাংলা এবং সিটি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা) ১০ শতাংশ পর্যন্ত ছাড় অথবা ক্যাশব্যাক পাবেন।

হিটাচিকে ট্রান্সকম ডিজিটালের অন্যান্য ফ্ল্যাগশিপ পণ্যের মধ্যে শীর্ষ ব্র্যান্ড হিসেবে উল্লেখ করেন ট্রান্সকম ডিজিটালের ব্যবসায়িক প্রধান রিতেশ রঞ্জন। তিনি বলেন, ইলেকট্রনিকস এবং হোম অ্যাপ্লায়েন্সশিল্পে অত্যাধুনিক প্রযুক্তি প্রবর্তনের পথপ্রদর্শক হিসেবে ট্রান্সকম হিটাচি ওয়াশিং মেশিনের নতুন সিরিজ নিয়ে এসেছে—এক্লিপস সিরিজ। এক্লিপস ওয়াশিং মেশিন এবং ওয়াশার ড্রায়ার লাইনের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে নতুন মডেল দুটি দ্রুত ১৫ মিনিটে কাপড় পরিষ্কার করতে সক্ষম।

স্টেইন টাইপ সিলেকশন, স্টিম ফিচার, অ্যান্টিরিঙ্কেল ফাংশন, ৯০ ডিগ্রিতে হট টাব ওয়াশ এবং হাইজিন প্রোগ্রাম মেশিনটিকে অন্যান্য ব্র্যান্ডের থেকে বিশেষভাবে আলাদা করে তোলে। এক্লিপস ওয়াশিং মেশিন ব্যবহারকারীরা ইনভার্টার মোটরের জন্য ১০ বছরের ওয়ারেন্টি এবং খুচরা যন্ত্রাংশ এবং বিনা মূল্যে পরিষেবার জন্য দুই বছরের ওয়ারেন্টি পাবেন। কর্মকর্তাদের মতে, বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় হিটাচির এক্লিপস ওয়াশিং মেশিনটি ‘বেশি বিদ্যুৎ সাশ্রয়ী’। বিজ্ঞপ্তি