সাভারে ফ্রেশ সিরামিকসের এক্সক্লুসিভ ডিলার শোরুম উদ্বোধন
নান্দনিক ডিজাইন ও গুণগত মানের টাইলসের নিশ্চয়তা নিয়ে প্রতিনিয়ত বিপণনের পরিধি বিস্তৃত করে যাচ্ছে ফ্রেশ সিরামিকস। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উদ্বোধন হলো তাদের আরেকটি এক্সক্লুসিভ ডিলার শোরুম। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সাভারের ডগরমোড়া এলাকায় হক প্লাজা মার্কেটের ‘টাইলস সিটি’র শোরুমটি চালু করা হয়েছে।
শোরুমটির উদ্বোধন করেন ফ্রেশ সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম জিয়াউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেশ সিরামিকসের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ওবাইদুল হক, ‘টাইলস সিটি’র স্বত্বাধিকারী মো. কবির আহম্মেদ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
১ হাজার ২৫০ বর্গফুটের এ নতুন এক্সক্লুসিভ ডিলার শোরুমে গ্রাহকেরা ফ্রেশ সিরামিকসের সব সাইজ ও ডিজাইনের টাইলস পাবেন।
উল্লেখ্য সর্বোচ্চ মানের প্রতিশ্রুতি নিয়ে ২০২১ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের(এমজিআই) ‘ফ্রেশ সিরামিকস’। দৈনিক ৪০ হাজার স্কয়ার মিটার উৎপাদনক্ষমতা নিয়ে ফ্রেশ সিরামিকস ফ্যাক্টরিটি এক শেডের নিচে বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।