২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সিটি ব্যাংক ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে
ছবি: বিজ্ঞপ্তি

বেসরকারি সিটি ব্যাংক তাদের ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৮ জুলাই) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয়।

এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.০৪ টাকা, যা ২০২১ সালের একই মেয়াদে ছিল ২.১৬ টাকা।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড করপরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২১৭.২২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৩০.৭৩ কোটি টাকা। ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলো মিলে এ সম্মিলিত বা কনসোলিডেটেড মুনাফার বিপরীতে শুধু ব্যাংকটির (সোলো বেসিস) নিজের করপরবর্তী মুনাফা গত বছরের প্রথম ছয় মাসের চেয়ে এ বছর ১০ কোটি টাকা বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসের যা ছিল ১৯৫.৮ কোটি টাকা, এ বছর প্রথম ছয় মাসে দাঁড়িয়েছে ২০৬.১ কোটি টাকায়।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেসব প্রশ্নের ব্যাখ্যা ও উত্তর দেয়। বিজ্ঞপ্তি