আকিজের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতা শুরু
আকিজ পাইপস দেশজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ শীর্ষক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল রোববার ঢাকায় আকিজ হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আকিজ গ্রুপের প্রতিষ্ঠানটি এই ক্যাম্পেইনের ঘোষণা দেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ পাইপস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উদ্যাপনের সুযোগ করে দিতেই এই আয়োজন। এই প্রতিযোগিতার বিশেষত্ব হলো, এর খেলার নিয়ম। সাধারণ ফুটবলের মতো পায়ে নয়, মুখে ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণ করতে হবে। আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে কৌশলে বলকে প্রতিপক্ষের গোলপোস্টে পাঠানোর চেষ্টা করবেন। সহজ ও ভিন্নধর্মী এই খেলায় যে কেউ অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনে আকিজ পাইপসের চারটি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায়
ঘুরে বেড়াবে।
আকিজ পাইপসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’