কোহিনূর কেমিক্যালের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বার্ষিক সাধারণ সভাছবি–কোহিনূর কেমিক্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. শামীম কবীর, এফসিএমএ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আবু বক্কর সিদ্দিক, এফসিএমএ।

সাধারণ সভায় ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা শেষে আলোচ্য সূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি