ধানমন্ডিতে সবচেয়ে বড় ‘বেস্ট বাই’ বিক্রয়কেন্দ্র চালু করল আরএফএল

ধানমন্ডির ১৫ নম্বর রোডে সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র চালু করল আরএফএল বেস্ট বাই। সম্প্রতি এই বিক্রয়কেন্দ্র চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল।ছবি: আরএফএলের সৌজন্যে

রাজধানীর ধানমন্ডিতে দেশের সবচেয়ে বড় বেস্ট বাই বিক্রয়কেন্দ্র চালু করেছে আরএফএল। ধানমন্ডির সাত মসজিদ সড়কের ১৫ নম্বর সড়কে নতুন এই বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। এর আয়তন প্রায় ৫০ হাজার বর্গফুট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আরএফএল। সম্প্রতি নতুন এই বিক্রয়কেন্দ্র চালু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরএন পাল। এ সময় আরএফএলের হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরএফএল জানায়, গ্রাহকদের জন্য এক ছাদের নিচে পরিবারের সব ধরনের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে দেশের সবচেয়ে বড় এই বিক্রয়কেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই বিক্রয়কেন্দ্র দেশে বেস্ট বাইয়ের ৫৫০তম বিক্রয়কেন্দ্র। গ্রাহকেরা এই বিক্রয়কেন্দ্রে পাবেন গৃহস্থালিসামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, গ্রোসারি, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাস ওয়্যারসহ বিভিন্ন পণ্য। পাশাপাশি রয়েছে মোবাইল ফোন, এক্সেসরিজ ও হার্ডওয়্যার। এ ছাড়া পাওয়া যাবে কসমেটিকস ও টয়লেট্রিজ, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই বিক্রয়কেন্দ্রে দৈনন্দিন চাহিদা পূরণে থাকছে ফার্মেসি ও হেলথ কেয়ার, বেবি কেয়ার, খেলনা ও স্পোর্টস, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজ। এ ছাড়া লাইফস্টাইল পণ্যের জন্য রয়েছে আলাদা সেকশন, যা গ্রাহকদের দেবে একটি ভিন্নধর্মী কেনাকাটার অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘গ্রাহকদের বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন এই বিক্রয়কেন্দ্রে গ্রাহকেরা ওয়ান-স্টপ সার্ভিস বা এক দরজায় সব সেবা পাবেন। এ ছাড়া দেশের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র হওয়ায় গ্রাহকেরা মনোরম পরিবেশে কেনাকাটা উপভোগ করতে পারবেন।’