ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ১০% লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ উল্লেখযোগ্যসংখ্যক পরিচালক ও শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় কোম্পানির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়ছবি: ইস্টল্যান্ড ইনস্যুরেন্স

ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের পাবলিক শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিমসহ উল্লেখযোগ্যসংখ্যক পরিচালক ও শেয়ারহোল্ডার অংশ নেন। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের ২০২৫ সালের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের আর্থিক বিবরণীর নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগেরও অনুমোদন দেওয়া হয়।

সভায় চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে। এ পরিস্থিতিতেও ইস্টল্যান্ড ইনস্যুরেন্স ২০২৫ সালে ৯৬ কোটি ৯০ লাখ টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটি মোট ৪৩৬ কোটি ৪০ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে।