এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের পাশে শেল্​টেক্​

শেল্‌টেক্‌ সম্প্রতি এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। চুক্তিটির আওতায় এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা প্রদান করবে শেল্‌টেক্‌
ছবি: শেল্‌টেক্‌

এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সঙ্গে স্পনসরশিপ তথা পৃষ্ঠপোষকতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই করেছে শেল্​টেক্। ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত এগলাল’স এবিসি স্কুল প্রাঙ্গণে সম্প্রতি এই সমঝোতা স্মারক সই করা হয়।

এক বিজ্ঞপ্তিতে শেল্​টেক্ এ তথ্য জানায়। এতে বলা হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি শেল্​টেকের অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা চুক্তির আওতায় এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহনে আর্থিক সহায়তা প্রদান করবে শেল্​টেক্। একই সঙ্গে শেল্​টেক্ ‘স্পনসর আ চাইল্ড প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সহায়তা দেবে।