এসির ঈদ আকর্ষণ

গ্রী ঈদ অফার

 প্রচণ্ড গরম ও ঈদুল আজহা উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় এসি ব্র্যান্ড ‘গ্রী’ নিয়ে এসেছে বিশেষ অফার। সাধারণ গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ১২ শতাংশ এবং রবি, বাংলালিংক ও জিপি স্টার গ্রাহকেরা পাচ্ছেন ১৪ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। ৩৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৩৬ মাসের ইএমআই এবং ফ্রি ইনস্টলেশন সুবিধাও থাকছে। সেকেন্ড জেনারেশন এআই, জি-বুস্ট ইনভার্টার ও কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তিসমৃদ্ধ এই এসি বিদ্যুৎ সাশ্রয় ও স্বাস্থ্যকর বাতাস নিশ্চিত করবে।

মিনিস্টারে ৭৫% বিদ্যুৎ সাশ্রয়

 প্রচণ্ড গরমে আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে মিনিস্টার স্মার্ট এসিতে উন্নত ডুয়েল ইনভার্টার প্রযুক্তি রয়েছে। ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ–সাশ্রয়ী ও কম্প্রেসারে রয়েছে ১২ বছরের গ্যারান্টি। ওয়াই-ফাই সুবিধাযুক্ত এসি মোবাইল অ্যাপ দিয়েই নিয়ন্ত্রণযোগ্য। এটি সম্পূর্ণ কপার টিউব, গোল্ডেন ফিন ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার সমৃদ্ধ। এতে আর–৪১০এ রেফ্রিজারেন্ট গ্যাস, যা স্বাস্থ্যকর বাতাস দেয়।

৭০% বিদ্যুৎ সাশ্রয় ভিশনে

ভিশন বাজারে এনেছে ভিএসএন–১৮কে–আইএনভি৩২ ৪ডি আলট্রা মডেলের আধুনিক এসি, যা ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। কপার টিউব ও টাইটান গোল্ড ফিন কোটিংযুক্ত অধিক স্থায়ী। মাত্র ২২ ডেসিবল শব্দহীন ও ৪ডি এয়ারফ্লো প্রযুক্তিতে স্বস্তি। ১৫ শতাংশ ছাড়ে কম্প্রেসরে ১২ বছর ও স্পেয়ার পার্টসে ৪ বছরের ওয়ারেন্টি।

ওয়ালটনের সোলার হাইব্রিড প্রযুক্তি

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে এনেছে বিদ্যুৎ–সাশ্রয়ী সোলার হাইব্রিড প্রযুক্তিসমৃদ্ধ ডব্লিউএসআই–প্রোজেন–১৮এইচ মডেলের এসি। ১ লাখ ১৪ হাজার টাকা মূল্যের এসিতে রয়েছে আইকনিক স্মার্ট ডিসপ্লে, আইওটি অ্যাপ ও এআই ডক্টর প্রযুক্তি। এ ছাড়া অফলাইন বাংলা-ইংরেজি ভয়েস কন্ট্রোল, ৪ডি এয়ারফ্লো এবং ফ্রস্ট ক্লিন প্রযুক্তির এসি ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ঘর রাখবে শীতল।

বিদ্যুৎ–সাশ্রয়ী ইলেকট্রা

অত্যাধুনিক ইনভার্টার প্রযুক্তি ও রোটারি কম্প্রেসরযুক্ত ইলেকট্রা এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করে। এর পরিবেশবান্ধব আর৩২এ গ্যাস দ্রুত কুলিং দেয় এবং ডুয়াল গোল্ডেন ফিন কনডেন্সারকে মরিচা থেকে রক্ষা করে দীর্ঘস্থায়ী রাখে। সঙ্গে ৪-ওয়ে সুইং ঘরের প্রতিটি কোণে বাতাস ছড়ায় এবং অটো ক্লিনিং প্রযুক্তি নিশ্চিত করে স্বাস্থ্যকর ও বিশুদ্ধ বাতাস।

পরিবেশবান্ধব প্রযুক্তি মিডিয়া ব্র্যান্ডে 

গ্রাহকদের শীতল বাতাস দিতে মিডিয়া ব্র্যান্ড নিয়ে এল ১.৫ টনের ইনভার্টার এসি। ওয়াই-ফাই ও ৪-ওয়ে সুইং প্রযুক্তির এই এসি স্মার্টফোনেই দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য। থ্রি-স্টার রেটিংপ্রাপ্ত এসিটি উচ্চ ইইআর সমৃদ্ধ হওয়ায় বিদ্যুৎ–সাশ্রয়ী। এতে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব আর৩২ রেফ্রিজারেন্ট। এ ছাড়া এর ইনডোর ইউনিট মাত্র ৪২.৫ ডেসিবল শব্দে কাজ করে ঘরের শান্ত ও নীরব পরিবেশ নিশ্চিত করে।