চট্টগ্রামে বড় পরিসরে বাটার ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন 

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি শপিং মলে সম্প্রতি বাটা বাংলাদেশের রিটেইল তথা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানিটির এমডি ফারিয়া ইয়াসমিন, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ, রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব মার্কেটিং নুসরাত হাসান ও চিফ অব আইঅ্যান্ডডি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি মো. সাইদুর রহমান, বাটার পণ্যদূত অভিনেত্রী সাবিলা নূরসহ অতিথিরাছবি: বাটা বাংলাদেশ

বাটা বাংলাদেশ সম্প্রতি চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি শপিং মলে বৃহৎ পরিসরে একটি এক্সক্লুসিভ রিটেইল তথা ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। নতুন স্টোরটির আয়তন প্রায় ৫ হাজার ২০০ বর্গফুট। এটি কোহিনূর সিটি শপিং মলের লেভেল-৬–এ অবস্থিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাটা বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আধুনিক স্টোর ডিজাইন, উন্নত পণ্য প্রদর্শন ব্যবস্থা এবং পুরুষ, নারী ও শিশুদের জন্য আধুনিক ফুটওয়্যারের বিপুল সংগ্রহ নিয়ে স্টোরটি সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ, রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব মার্কেটিং নুসরাত হাসান ও চিফ অব আইঅ্যান্ডডি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি মো. সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাটার  পণ্যদূত অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল, পরিচালক আকিব কামালসহ মেরিডিয়ান কোহিনূর সিটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাটা বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরটিতে ক্রেতাদের জন্য উন্নত কেনাকাটার পরিবেশ রয়েছে। এই উদ্যোগ দেশের রিটেইল যাত্রায় একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকেরা উন্নত ও বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা পাবেন। এভাবে বাংলাদেশের বাজারে বাটার উপস্থিতি আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্টোর উদ্বোধন উপলক্ষে সাবিলা নূরের অংশগ্রহণে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনের আয়োজন করা হয়। এতে ক্রেতারা সাবিলা নূরের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পান।