নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে বাস দিল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি তুলে দেনছবি: পূবালী ব্যাংক

শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক। দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ বাস দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এ তথ্য জানিয়েছে।

নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক মো. খালেদ উজ্জামানের হাতে বাসের চাবি তুলে দেন।