জীবনের নানা দুশ্চিন্তা নিরসনে মেটলাইফ
তিশার দুশ্চিন্তা দূর হলো কীভাবে?
তিশার ঘনিষ্ঠ বান্ধবী দিয়া। স্বামী মারা যাওয়ার পর অর্থের অভাবে নিজের সন্তানের ভালো স্কুলটাও পাল্টে দিতে হয়েছিল দিয়াকে। একটা পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটি আচমকা মারা গেলে, সংসারটিকে কিসের মধ্য দিয়ে যেতে হয়, সেটা ভেবে নিজের জীবনের গল্প মনে পড়ে গেল তিশার। এমনই উৎকণ্ঠায় পড়েছিল সে নিজেও। অতীত উপলব্ধি থেকে নিজের সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে ভাবনার অন্ত ছিল না তিশার। সন্তানের আগামী হোক সুন্দর ও নিরাপদ—সব মা-বাবারই চাওয়া এটা। তাই, তিশা নিয়েছে মেটলাইফের ‘মাই চাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান’, যা অভিভাবকের অনুপস্থিতিতে সন্তানেরা শিক্ষা অর্জন করবে নিরাপদে। আর এভাবেই দূর হয়েছে সন্তানকে নিয়ে তিশার দুশ্চিন্তা।
অর্থনৈতিক অনিশ্চয়তা যেন সন্তানের শিক্ষাজীবন বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য এ পলিসিতে অভিভাবকদের জন্য রয়েছে নানা সুবিধা। পলিসিতে সঞ্চয়ের পাশাপাশি অভিভাবকের (বাবা/মা) মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে বিমা নিরাপত্তা পাওয়ার সুবিধা রয়েছে।
বিমা পলিসি গ্রহণকারী অভিভাবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পলিসির অভিহিত মূল্যের ১০০ শতাংশ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবে পরিবার। একই সময়ে, বিমা দাবি নিষ্পত্তির সময় শেষ হওয়া পর্যন্ত প্রতি মাসে অভিহিত মূল্যের ২ শতাংশ করে টাকা ক্ষতিগ্রস্ত পরিবারটি পাবে আর কোনো প্রিমিয়াম প্রদান করা ছাড়াই। এ ছাড়া বিমা পলিসির মেয়াদপূর্তিতে প্রযোজ্য বোনাসসহ আংশিক মেয়াদপূর্তি ও মেয়াদপূর্তির টাকা পাবে পরিবারটি।
বিমাকৃত শিশুটির অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে, বিমা গ্রহিতা প্রযোজ্য বোনাসসহ প্রদত্ত প্রিমিয়াম অথবা পলিসির ক্যাশভ্যালু (যেটি বেশি) পাবেন।
১২ থেকে ২০ বছর পর্যন্ত মেয়াদে ‘মাই চাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যান’ গ্রহণ করা যাবে।
মাই চাইল্ডস এডুকেশন প্রটেকশন প্ল্যানটি আপনার সন্তানের জন্য নিতে ক্লিক করুন এখানে
সঞ্চয়, বিনিয়োগ, অবসর কিংবা জটিল অসুস্থতার জন্য বিমা জীবনের সুন্দর পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বা অনিশ্চয়তা মোকাবিলার জন্যও রয়েছে মেটলাইফের বিমা সুবিধা। দেখে নিন এখানে
হ্যালো বিমা
বিমা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন এবং বিভ্রান্তি রয়েছে। সেগুলো দূর করতেই মেটলাইফের রয়েছে বিশেষ কমিক বুক হ্যালো বিমা। এতে রয়েছে সব ধরনের বিমা সম্পর্কে সহজভাবে জানা ও বোঝার জন্য নানা তথ্য।