ড্রিপ ল্যাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ঢাকার এক্সক্লুসিভ কফি হাউস ড্রিপ ল্যাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ উপলক্ষে সম্প্রতি মতিঝিলের ডব্লিউডব্লিউ টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ড্রিপ ল্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, এবি ব্যাংকের চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডব্লিউঅ্যান্ডডব্লিউ গ্রেইনস করপোরেশন, প্রগতি ইনস্যুরেন্স পিএলসি ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।