কৃষি পুনঃ অর্থায়ন স্কিমে অংশ নিল সিটিজেনস ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃ অর্থায়ন স্কিম’ বিষয়ে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক। সিটিজেনস ব্যাংকের এমডি আলমগীর হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের ডিএমডি মো. আবদুল লতিফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয় চন্দ্র দাস এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।