স্থপতিদের জন্য বিএইএর ১২তম আসর শুরু
স্থাপত্যশিল্পীদের জন্য আবারও বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার–২০২৬ আয়োজিত হতে যাচ্ছে। বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) যৌথভাবে এই আয়োজন করছে।
গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আসরের আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার্জার।
সংবাদ সম্মেলনে আয়োজনের নিয়মকানুন ও জুরি বোর্ডের পরিচয় তুলে ধরেন অ্যাওয়ার্ড পরিচালক স্থপতি মৌসুমী আহমেদ।
এবারের আসরে মোট ৭টি প্রকল্পকে পুরস্কৃত করা হবে। বিজয়ী প্রকল্পের প্রতিটি পাবে ২ লাখ টাকা। আর সম্মাননাপ্রাপ্ত প্রকল্পগুলো পাবে ৫০ হাজার টাকাসহ ট্রফি ও সনদপত্র। অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রকল্প জমার শেষ তারিখ ২৯ অক্টোবর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএবির সভাপতি স্থপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরী, আইএবির সহসভাপতি নওয়াজীশ মাহবুব ও মাহফুজুল হক জগলুল প্রমুখ।