মধুমতি ব্যাংকে ১০ হাজার কোটি টাকার আমানত

ব্যাংকের প্রধান কার্যালয়ে গত রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদ্‌যাপন করা হয়।

মধুমতি ব্যাংকের ১০ হাজার কোটি টাকার আমানতপ্রাপ্তির মাইলফলক অর্জন উপলক্ষে গত রোববার প্রধান কার্যালয়ে সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম, এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি আরব ফজলুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ছবি: মধুমতি ব্যাংক

১০ হাজার কোটি টাকার ডিপোজিট তথা আমানতপ্রাপ্তির মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদ্‌যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মধুমতি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, প্রধান ঝুঁকি কর্মকর্তা আরিফ হাসান খান, আন্তর্জাতিক বিভাগের প্রধান ফাহমিদা সাইদ সাকী, মানবসম্পদ বিভাগের প্রধান মো. সফিকুর রহমান, ট্রেজারি বিভাগের প্রধান বিশ্বাস আরিফুর রহমান, রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ নূরে আলম, কমন সার্ভিসেস বিভাগের প্রধান এস এম শাহীন ইকবাল, ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের প্রধান মো. মসিউর আলম মোল্লা, ব্র্যান্ড কমিউনিকেশন ও জনসংযোগ প্রধান এস এম আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে কর্মকর্তারা আমানত সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।