বেসিক ব্যাংকের লোকসান কমে আমানত বাড়ছে
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেছেন, বেসিক ব্যাংকের লোকসান কমছে এবং আমানত বাড়ছে, যা ব্যাংকটির প্রতি মানুষের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দেয়। শতভাগ রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। সরকারের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকটির এজিএমে যোগ দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিক ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
এজিএমে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মুন্সি আব্দুল আহাদ, শেখ ফরিদ, মো. মতিউর রহমান, আবু সালেহ মোস্তফা কামাল ও এস এম ইকবাল হোছাইন; ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু মো. মোফাজ্জেল ও কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের পর্যবেক্ষক রুপ রতন পাইন উপস্থিত ছিলেন।