এসবিএসি ব্যাংকের নরসিংদী শাখা উদ্বোধন
বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ৮৫তম নরসিংদী শাখার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৩১ অক্টোবর) নরসিংদী সদরের সুতাপট্টি সড়কের ইদ্রিস ম্যানশনে এটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব এবং নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ কে এম রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান, স্থানীয় ব্যবসায়ীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৯টিতে উন্নীত হলো। বিজ্ঞপ্তি