এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ– ২০২৩ শুরু
সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা নেওয়ার মাধ্যমে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও শুরু হয়েছে এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৩। প্রতিযোগিতা আয়োজন করেছে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ।
গত মঙ্গলবার এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের গুলশান কার্যালয়ে এবারের আসরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক পিটার কো ও করপোরেট ব্র্যান্ডিং বিভাগের প্রধান হাসান মাহমুদউল। এ ছাড়া কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক বিজ্ঞপ্তিতে এলজি ইলেকট্রনিকস জানিয়েছে, এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সামাজিক উন্নয়ন নিয়ে নিজেদের বিভিন্ন পরিকল্পনা জমা দেবে অংশগ্রহণকারীরা। এদের মধ্য থেকে যাচাইকৃত সেরা পরিকল্পনাগুলোতে অর্থায়ন করবে এলজি ইলেকট্রনিকস।
সম্প্রতি এলজি ইলেকট্রনিকস তাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে অনুসারীদের প্রতিযোগিতার জন্য সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার আহ্বান জানায়। প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।