চরকির সঙ্গে বিডিকম অনলাইনের চুক্তি
দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট-সেবা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বিডিকম অনলাইন লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. মনোয়ার হোসেন খান ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি এই চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, বিডিকম অনলাইন লিমিটেডের হোম ইন্টারনেট–সেবা স্মাইল ব্রডব্যান্ড ও ব্রডব্যান্ড ৩৬০-এর নির্দিষ্ট প্যাকেজের সব গ্রাহক ইন্টারনেট–সেবার সঙ্গে বিনা মূল্যে চরকি পাবেন।
বিডিকম অনলাইন লিমিটেড ইন্টারনেট, ডেটা কমিউনিকেশন, যানবাহন ট্র্যাকিং, আইটি অবকাঠামো উন্নয়ন ও শিল্প স্ট্যান্ডার্ড সফটওয়্যার–সেবা দিয়ে থাকে।
বিডিকম অনলাইন লিমিটেডের মো. মনোয়ার হোসেন খান বলেন, ‘এখনকার গ্রাহকেরা ইন্টারনেট শুধু ব্যবহার করেন না, তাঁরা প্রচুর কনটেন্ট দেখতে চান। আমরা দেশের শীর্ষ ইন্টারনেট–সেবাদানকারী হিসেবে গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ তাঁদের সময়ের মূল্য নিশ্চিত করতে চাই। সেই চিন্তা থেকেই আমাদের চরকির সঙ্গে পথচলা শুরু হলো।’