হোন্ডার নিরাপদ রাইডিং বিষয়ক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল উৎপাদক হোন্ডা নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। হোন্ডার প্রধান লক্ষ্য হলো, মানুষের আনন্দের সঙ্গে চলাচলের স্বাধীনতা উপভোগ করানো এবং টেকসই সমাজ তৈরি করা, যেখানে মানুষ তাদের জীবন উপভোগ করতে পারবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড সড়কের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা নিয়মিতভাবে মোটরসাইকেল চালকদের নিরাপদ চালনার প্রশিক্ষণ প্রদান, সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করে থাকে। ‘নিয়ম মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে হোন্ডা সম্প্রতি ঢাকার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ঈদের ছুটির আগে দুই দিনব্যাপী (৮-৯ জুলাই ২০২২) সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালায়। এই দুই দিন ৪ হাজার ৭৬০ জন মোটরসাইকেল চালক এবং পথচারীকে নিরাপত্তা বিধি লিফলেট, স্টিকার এবং পানি সরবরাহ করা হয়েছিল।