মীনা বাজারে কিনলেই জিতবেন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে দেশের অন্যতম সুপার স্টোর ব্র্যান্ড মীনা বাজার ‘কিনলেই জিতবেন’ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে। ক্রেতাদের জন্য কিছু সাশ্রয়ী অফার নিয়ে এসেছে তারা।

মীনা বাজার গ্রাহকদের সুষম খাদ্যের গুরুত্ব বোঝে এবং সেই কারণে তারা প্রত্যেকের কেনাকাটায় কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিন নিশ্চিত করে। একজন ক্রেতার মাংস, দুগ্ধজাত খাবার, ডিম বা গৃহস্থালির অন্যান্য প্রয়োজনীয় জিনিস ও স্ন্যাকসের যেকোনো প্রয়োজন হোক না কেন, মীনা বাজার মান ও সাশ্রয়ী মূল্যের সঙ্গে সব চাহিদাযুক্ত পণ্য নিশ্চিত করে। এ ছাড়া শিশুদের টিফিনের জন্য স্বাস্থ্যকর নাশতা নিশ্চিত করতে মীনা বাজার ‘এক্সাইটিং অফারস’ নিয়ে এসেছে।

মীনা বাজার পুষ্টি তেলে সবচেয়ে সস্তা অফার দিচ্ছে, যা গ্রাহকদের জন্য এখনকার সময়ে মাসের বাজারের সময়োপযোগী সমাধান। শুধু সীমিত সময়ের জন্য ক্রেতারা ভ্যাটসহ ৭৯৫ টাকায় পুষ্টি তেল উপভোগ করবেন। এ ছাড়া মীনা বাজার বর্তমানে বাজার সেরা দামে ব্রয়লার মুরগি দিচ্ছে, যা প্রতি কেজি মাত্র ৩২৯ টাকা, রুই মাছ প্রতি কেজি মাত্র ৩৮৯ টাকা; চাল-ডালের মূল্য প্রতি কেজি ৬৯ এবং ১০৫ টাকা মাত্র, দুধের মূল্য ৩৬০ টাকা, লবণ প্রতি কেজি ৩৭ টাকা, যা বর্তমান কাঁচাবাজারের দামের চেয়ে কম। এ ছাড়া স্ন্যাকস আইটেমগুলোতে ‘একটি কিনলে আরেকটি ফ্রি’ অফার থাকছে। মীনা বাজার থেকে বাজার করে ক্রেতারা অনেক অর্থ সাশ্রয় করতে পারেন।

মীনা বাজারের সম্প্রসারণ, ব্র্যান্ড অ্যান্ড অনলাইনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আহমেদ শোয়েব বলেন, ‘গত ২১ বছর ধরে মীনা বাজার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য ও পরিষেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। উচ্চমূল্যের বাজারে ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে মাসিক বাজার উপভোগ করতে পারেন, মীনা বাজার সেই গুণগত মানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ।’

এ ছাড়া ক্রেতারা এখন ঘরে বসেও meenabazaronline. com-এর মাধ্যমে এসব অফারের পণ্য একই দামে উপভোগ করতে পারবেন।