টঙ্গীতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোরুম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল
ছবি–সংগৃহীত


সম্প্রতি গাজীপুরের টঙ্গীর কাজী মার্কেটে দেশীয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শোরুম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছেন। ফলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মতো প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান ও কর্মসংস্থান তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে।

এরপর তিনি মিনিস্টারের বিভিন্ন পণ্য দেখেন এবং দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরির ভূয়সী প্রশংসা করেন। মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘দেশে তৈরি উন্নত প্রযুক্তির পণ্যের ওপর মানুষের আস্থা তৈরি হয়েছে। দেশের ঘরে ঘরে দেশীয় পণ্য শোভা পাচ্ছে। আমি আশা করছি, দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে ‘‘মেইড ইন বাংলাদেশ’’ পৌঁছে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান বলেন, ‘দেশেই আমাদের বিশ্বমানের দুটি কারখানা রয়েছে, যেখানে বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য উৎপাদন করছি, যা দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলমান।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসাইন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুনসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য পণ্য ক্রয়ের ওপর বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়।