১০ লাখ টাকার মৃত্যুবিমার চেক দিল সুপার স্টার গ্রুপ 

সুপার স্টার গ্রুপ (এসএসজি) সম্প্রতি তাদের প্রয়াত পরিবেশক মো. আবুল কাশেমের স্ত্রীর কাছে ১০ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক হস্তান্তর করে। এ সময় প্রয়াত পরিবেশকের ছেলে ও তাঁর ছোট ভাই; শান্তা লাইফ ইনস্যুরেন্সের সিইও নাফিস আখতার আহমেদ এবং সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, এমডি হারুন অর রশিদ ও এএমডি শেখ তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন
ছবি: সুপার স্টার গ্রুপ

দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সুপার স্টার গ্রুপ (এসএসজি) সম্প্রতি তাদের প্রয়াত পরিবেশক মো. আবুল কাশেমের স্ত্রীর কাছে ১০ লাখ টাকার মৃত্যুবিমা দাবির চেক হস্তান্তর করেছে। চেক হস্তান্তরের সময় প্রয়াত পরিবেশকের ছেলে ও তাঁর ছোট ভাইও উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সুপার স্টার গ্রুপ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস আখতার আহমেদ এবং সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুন অর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শেখ তোফায়েল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ সাদী আবদুল মজিদ, পরিচালক খন্দকার গোলাম আজম, মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।