নাদিয়া ফার্নিচার কিনে বিদেশ ভ্রমণের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে পবিত্র রমজান মাস। আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইতিমধ্যে ঘরে ঘরে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। ঈদকে উপলক্ষ করে নতুন রঙে, নতুন পোশাকে সাজতে চায় সবাই। পাশাপাশি নতুন অনুষঙ্গে সাজানোর চেষ্টা থাকে নিজের প্রিয় ঘরটিকেও। গৃহস্থালি যেকোনো পণ্য কিনতে পরিবারের সদস্যদের পছন্দ হতে পারে ভিন্ন। থাকে সামর্থ্যের বিষয়টাও। এসব দিক বিবেচনায় সাধ ও সামর্থ্য অনুসারে পছন্দের ফার্নিচার দিয়ে বাড়ি সাজানোর সব আয়োজন রয়েছে নাদিয়া ফার্নিচারে।

পবিত্র রমজান মাস এবং ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য দারুণ সব অফার দিয়েছে দেশের সুপরিচিত নাদিয়া ফার্নিচার। এবারের ঈদে নাদিয়ার ফার্নিচার কিনে গ্রাহকেরা পাচ্ছেন বিদেশ ভ্রমণের সুযোগ অথবা নিশ্চিত সোনার গয়না উপহার। এ ছাড়া প্রতিটি কেনাকাটায় থাকছে ১০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড়।

‘সিম্বল অব স্ট্যাটাস’ স্লোগান সামনে রেখে ১৯৯১ সালে যাত্রা শুরু করে নাদিয়া ফার্নিচার। বর্তমানে দেশব্যাপী তাদের ৩৩টি বিক্রয়কেন্দ্র রয়েছে। নাদিয়ার রয়েছে পাঁচ শতাধিক বিভিন্ন ক্যাটাগরির ফার্নিচার, যেগুলো তৈরি হয় গ্রাহকের চাহিদা এবং সর্বশেষ আধুনিক ডিজাইন মাথায় রেখে। ‘সব স্পেসের সব ফার্নিচার, এক ছাদের নিচে’, এই বাক্যের মাধ্যমেই বোঝা যায় বাড়ি, অফিস, কারখানা ইত্যাদি সাজানোর উপযোগী সব ধরনের সামগ্রী রয়েছে নাদিয়া ফার্নিচারের বিক্রয়কেন্দ্রে।

ঈদ উপলক্ষে নাদিয়া ফার্নিচারের আয়োজনসহ সামগ্রিক বিষয় নিয়ে প্রতিষ্ঠানটির বারিধারা শোরুমের কর্মকর্তা মেহবুব আল হাসান তালুকদার বলেন, ‘বিশ্বমানের আসবাব এখন দেশেই তৈরি করছে নাদিয়া ফার্নিচার। নাদিয়া ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয় বিশ্বমানের কাঠ ও উপকরণ, যার বেশির ভাগই আমদানি করা হয় ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে। সব ধরনের ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে নাদিয়ার ফার্নিচার ডিজাইন করে থাকেন একদল মেধাবী আর্কিটেক্ট। ফলে নাদিয়া ফার্নিচারের রুচিশীল, নান্দনিক ও আরামদায়ক ডিজাইনে ক্রেতারা পান আভিজাত্যের ছোঁয়া।’

অন্য সব পণ্যের মতোই ফার্নিচার কেনার পরও ক্রেতাদের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হলো বিক্রয়োত্তর সেবা। নাদিয়া ফার্নিচারের পণ্যে দুই ধরনের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহকেরা। ‘ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট’ বা নির্মাণজনিত ত্রুটির জন্য রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং ঘুণে ধরাজনিত সমস্যায় রয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন নাদিয়া ফার্নিচারের ফেসবুক পেজ (Facebook/nadiafunriture) অথবা নিকটস্থ শোরুম।

অতএব, এই ঈদে নাদিয়া ফার্নিচারের নতুন পণ্যে নতুনভাবে সেজে উঠুক আপনার প্রিয় ঘর। আরও রঙিন হোক ঈদের আনন্দ।