ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের স্বীকৃতি

গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নে ভূমিকা রাখায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ও সোনালী ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘ইনোভেশন শোকেসিং (প্রদর্শনী) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন’বিষয়ক আয়োজনে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শ্রেণিতে রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংক যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।  

গত বৃহস্পতিবার রাজধানীতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম অর্থ উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

এ ছাড়া রূপালী ব্যাংকের চিফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরসমূহের প্রধানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।