বনানীতে জিএলজি অ্যাসেটসের নতুন প্রকল্প

রাজধানীর বনানীর ই ব্লকের ১৯/এ রোডের ১২১ নম্বর প্লটে জিএলজি অ্যাসেটস লিমিটেডের ৫৩তম প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত শনিবার প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে জিএলজি অ্যাসেটসের ব্যবস্থাপনা পরিষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জমির মালিক ও করপোরেট অংশীদারেরা উপস্থিত ছিলেনছবি: জিএলজি অ্যাসেটসের সৌজন্যে

রাজধানীর বনানীর ই ব্লকের ১৯/এ রোডের ১২১ নম্বর প্লটে জিএলজি অ্যাসেটস লিমিটেডের ৫৩তম প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। গত শনিবার প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘জিএলজি রাইস রয়্যাল রিজেন্সি’।

উদ্বোধনী অনুষ্ঠানে জিএলজি অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জমির মালিক, ক্রেতা এবং করপোরেট অংশীদারেরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিএলজি অ্যাসেটস লিমিটেড এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জিএলজি অ্যাসেটসের মূল স্লোগান ‘প্রমিজেস বিল্ট’-এর ধারাবাহিকতায় আধুনিক স্থাপত্যশৈলী ও প্রিমিয়াম সুযোগ-সুবিধার সমন্বয়ে নতুন আবাসিক প্রকল্পটি নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিজাত জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে এই প্রকল্পের ডিজাইন তথা নকশা করা হয়েছে। বনানীর প্রাণকেন্দ্রে প্রকল্পটিকে একটি বিলাসবহুল আবাসন হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বলা হয়, জিএলজি রাইস রয়্যাল রিজেন্সির নির্মাণকাজ শুরু হওয়া জিএলজি অ্যাসেটসের পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পটিতে মানসম্মত ইঞ্জিনিয়ারিং, সময়মতো হস্তান্তর এবং পরিশীলিত নাগরিক জীবনযাপনের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে।