জাতীয় আসবাব মেলায় হাতিল
রাজধানীতে পাঁচ দিনব্যাপী জাতীয় আসবাব মেলা চলছে। এ মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় আসবাব ব্র্যান্ড হাতিল।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজনে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) গত বৃহস্পতিবার ১৭তম জাতীয় আসবাব মেলা উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান ও হাতিল ফার্নিচারের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম এইচ রহমান বলেন, ‘করোনার কারণে গত দুই বছর জাতীয় আসবাব মেলার আয়োজন করা সম্ভব হয়নি। আমাদের দেশীয় বাজারের উৎপাদিত অনেক আসবাব ব্র্যান্ড এখন আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সক্ষম। আমি আশা করি, এ বছর আয়োজিত জাতীয় ফার্নিচার মেলা দেশীয় ফার্নিচার বাজারের অগ্রগতির পাশাপাশি রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
আজ সোমবার মেলার শেষ দিন। রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলা উপলক্ষে ক্রেতারা সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন হাতিলের সব ধরনের হোম ও অফিস ফার্নিচারের ওপর। এ সুযোগ মেলার পাশাপাশি হাতিলের সব শোরুম ও অনলাইনেও প্রযোজ্য আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
হাতিলের পরিচালক মশিউর রহমান বলেন, একই ছাদের নিচে এ রকম একটি আয়োজন হওয়ায় ক্রেতারা সহজে ও কম সময়েই বিভিন্ন ফার্নিচার ব্র্যান্ডের স্টলগুলো ঘুরে দেখার পাশাপাশি পছন্দের ফার্নিচারটি নির্বাচন করতে পারছেন। ক্রেতাদের পাশাপাশি যেসব উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন, তাঁরা একে অন্যের আসবাবের সুবিধা-অসুবিধাগুলো পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন। এতে তাঁরা তাঁদের পণ্য ও গ্রাহকসেবার মানোন্নয়ন করতে পারবেন। বিজ্ঞপ্তি।