মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ জামান; স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী; ডিএমডি মো. জাহিদ হোসেন, মো. নাজমুল হুদা সরকার; সিএফও দিদারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাছবি: মিডল্যান্ড ব্যাংক

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের শাখা, উপশাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার; সিএফও দিদারুল ইসলাম; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান; আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি মো. আহসান-উজ জামান ব্যাংকারদের প্রতি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মানা, সম্পদের গুণগত মান বজায় রাখা, খেলাপি ঋণ আদায় করার আহ্বান জানান। সম্মেলন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ব্যাংকারদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।