আশুলিয়া আরবান সিটির উদ্বোধন
প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসিক প্রকল্প আশুলিয়া আরবান সিটির উদ্বোধন করা হয়েছে।
গত ২৯ জানুয়ারি রাজধানীর গুলশান–১–এ অবস্থিত প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। মফিজুর রহমান বলেন, আশুলিয়া আরবান সিটি আধুনিক নগরজীবনের সব সুবিধা নিশ্চিত করে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এ ছাড়া অনুষ্ঠানে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে দেশের মানুষের জন্য একটি নিশ্চিত আবাসন গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়।