গোল্ড অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার সিমেন্ট
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১-এ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে আবারও গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে ১ ডিসেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ডের সম্মানজনক ট্রফি গ্রহণ করেন প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ প্রমুখ।
মোট ৬৫টি প্রতিষ্ঠান এ বছর আইসিএমএবি থেকে অ্যাওয়ার্ড অর্জন করে। গোল্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রিমিয়ার সিমেন্ট ছাড়াও সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে যৌথভাবে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ও হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন। আমি আশা করি, ভবিষ্যতেও এই আয়োজনটি সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচকভাবে আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে উৎসাহিত করবে, যা সমাধান করবে দেশের টেকসই উন্নয়ন।’
প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘এই পুরস্কার আমাদের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার প্রতিফলন এবং একই সঙ্গে ভালো করপোরেট গভর্ন্যান্স-চর্চার প্রতিচ্ছবি। আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১-এ প্রথম পুরস্কার অর্জনের অংশীদার সবাই। তাই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, স্টেকহোল্ডার, শেয়ারহোল্ডারসহ প্রতিষ্ঠানের সব সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’