কাই-অ্যালটেক গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি চীনের সাংহাই শহরে কাই-অ্যালটেক গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহিম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন মুর্শেদসহ পরিবেশকেরা উপস্থিত ছিলেনছবি: কাই-অ্যালটেক গ্রুপের সৌজন্যে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় অ্যালুমিনিয়াম প্রোফাইল প্রস্তুতকারক কাই-অ্যালটেক গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন (২০২৫-২০২৬) সম্প্রতি চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইব্রাহিম ডি মামুন, ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন মুর্শেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও দেশের শীর্ষস্থানীয় পরিবেশকেরা। কাই-অ্যালটেক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক সাফল্য, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত এই সম্মেলনে পরিবেশকদের অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচিত পরিবেশকদের বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা, উন্নত প্রযুক্তি ও ডিলারদের আন্তরিক সহযোগিতার কারণেই কাই-অ্যালটেক গ্রুপ দেশের অ্যালুমিনিয়ামশিল্পে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।