মধুমতি ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির চুক্তি

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ব্যবসা বহুমুখীকরণে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি রাজধানীর গুলশানে মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়েছবি: মধুমতি ব্যাংক

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (সিএমএসএমই) ব্যবসাকে বহুমুখীকরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের মধুমতি ব্যাংক। এ জন্য ব্যাংকটির কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে আরএসএ অ্যাডভাইজরি। সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি রাজধানীর গুলশানে মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং আরএসএ অ্যাডভাইজরির চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আরব ফজলুর রহমান এবং আরএসএ অ্যাডভাইজরির জ্যেষ্ঠ পরামর্শক ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় আরএসএ অ্যাডভাইজরি মধুমতি ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে কেন্দ্রীকরণ ও সিএমএসএমই ব্যবসা বহুমুখীকরণে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে।