বিদ্যুৎ সাশ্রয়ে কিনুন বিএসটিআইয়ের স্টার রেটিং সনদপ্রাপ্ত এসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড দাবদাহে অসহনীয় গরমে প্রশান্তি পেতে সব শ্রেণি-পেশার মানুষ এখন এসি ব্যবহার করতে অভ্যস্ত হয়ে উঠছেন। এতে প্রতিনিয়ত বাড়ছে বিদ্যুতের চাহিদা। বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়া একজন সুনাগরিকের নৈতিক দায়িত্ব। তাই এসি কেনার আগে অবশ্যই বিভিন্ন ব্র্যান্ডের এসির বিদ্যুৎ খরচ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা থাকা উচিত। কেনার সময় অবশ্যই দেখতে হবে এসির বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত এনার্জি রেটিং। সাধারণত এসির গায়ে স্টিকারে স্টার রেটিং দেওয়া থাকে। যত বেশি স্টার, বিদ্যুৎ খরচ তত কম।

বিদ্যুৎ খরচ বিবেচনায় বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্রতিনিয়তই উদ্ভাবন করে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন নতুন বিদ্যুৎ–সাশ্রয়ী এসি। এসি কেনার সময় যদি এনার্জি রেটিং দেখে কেনা হয়, তাহলে বছরে বিশাল অঙ্কের বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন ওয়ালটনের রেসিডেন্সিয়াল এসির রিসার্চ অ্যান্ড ইনোভেশন (আরঅ্যান্ডআই) বিভাগের প্রধান আরিফুল ইসলাম।

তাঁর মতে, এনার্জি এফিসিয়েন্সি রেটিং বাংলাদেশের এনার্জি রেটিং স্ট্যান্ডার্ড অনুসারে (বিডিএস: ১৮৫২) দেওয়া আছে কি না, সেটি বিবেচনায় রাখতে হবে। এসি কেনার সময় অবশ্যই বাংলাদেশের বিএসটিআই কর্তৃক এনার্জি রেটিং দেখে কিনতে হবে। বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসি বিএসটিআই প্রদত্ত ৫.৫ স্টার রেটিং সনদপ্রাপ্ত।

আরিফুল ইসলাম জানান, ওয়ালটনের এক টনের এসির ইনপুট পাওয়ার মাত্র ৬৯০ ওয়াট, যা বাজারে প্রচলিত অন্যান্য এসির ক্ষেত্রে প্রায় ১ হাজার ২০০ ওয়াটের মতো। অর্থাৎ ওয়ালটনের ৫.৫ স্টার রেটিং সনদপ্রাপ্ত এসি অন্যান্য কনভেনশনাল এসির তুলনায় ঘণ্টায় প্রায় ৫১০ ওয়াট বিদ্যুৎ সাশ্রয় করে। এক, দেড় ও দুই টন মিলে মোট প্রায় ৪ লাখ এসির চাহিদা রয়েছে বাংলাদেশে। এর মধ্যে এক টন ২৫ শতাংশ, দেড় টন ৫০ শতাংশ এবং দুই টন এসির ২৫ শতাংশের মতো চাহিদা রয়েছে। অর্থাৎ দেশে এ মুহূর্তে প্রায় ৬ লাখ টন এসির চাহিদা বিদ্যমান। এই চাহিদা যদি ওয়ালটনের ৫.৫ স্টার রেটিং এসির মাধ্যমে রিপ্লেস করা হয়, তাহলে বছরে প্রায় ৯১ কোটি ৮০ লাখ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

একইভাবে এই ৬ লাখ টন এসির চাহিদা যদি ওয়ালটনের ১.৫ টন সুপার সেভার এসি দিয়ে রিপ্লেস করা হয়, তাহলে বছরে প্রায় ৭৬ কোটি ৮০ লাখ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এ জন্য এসি কেনার আগে এসির ইনপুট পাওয়ার কত দেওয়া আছে, তা পরীক্ষা করে নেওয়া উচিত।

এসি কেনার সময় আরও যা দেখতে হবে

ঘরের আয়তন অনুযায়ী এসি: রুমের সাইজ অনুসারে এসির ক্যাপাসিটি নির্বাচন করুন। সাধারণত রুম যদি ৯০-১২০ বর্গফুট হয়, সে ক্ষেত্রে এক টন এসিই যথেষ্ট। ১২০-১৮০ বর্গফুট রুমের জন্য প্রয়োজন দেড় টন এসি এবং ১৮০-২৪০ বর্গফুট ঘরের জন্য প্রয়োজন দুই টনের এসি।

ইনভার্টার নাকি নন–ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় করতে এবং খরচ কমাতে ইনভার্টার টেকনোলজির এসি ব্যবহারের কোনো বিকল্প নেই। ইনভার্টার এসিতে নন-ইনভার্টার এসির তুলনায় প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়। বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য ইনভার্টার এসি ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। এই এসির কম্প্রেসর কম ক্যাপাসিটিতেও চলতে সক্ষম। তাই সাধারণ এসির তুলনায় এর বিদ্যুৎ খরচ কম হয়।
সঠিক বিটিইউ/পার ঘণ্টা: সঠিক বিটিইউ/ঘণ্টা আপনার এসির কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করবে।

নিশ্চিত হয়ে নিন সহজ বিক্রয়োত্তর সেবা: যেকোনো পণ্যের ক্ষেত্রেই বিক্রয়োত্তর সেবার সহজলভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। তাই এসি কেনার আগে প্রতিষ্ঠানে বিক্রয়োত্তর সেবার সহজলভ্যতা ও কতটা উপযোগী, সেসব বিষয়ে খোঁজখবর নিন।